× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৫৫ এএম

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৫৫ এএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এই জরিমানা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ তিনানীপাড়া পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জামরুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়ম ও তেল মজুদকারিদের বিরুদ্ধে এ ধরনের প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!