× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:২৮ এএম

ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা-মেয়েসহ নিহত ৩

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:২৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার রাতে নিহতরা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ তাদের বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা খুকি বেগমসহ তার দুই মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। গাছের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!