× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৩:১৬ পিএম

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থী নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৩:১৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ মিয়া (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ২১ জানুয়ারি রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত পারভেজ মিয়া মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ মিয়া। এ সময় ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে পারভেজ। বিদ্যুৎস্পৃষ্টের পর তার হার্ট অ্যাটাক হয় এবং গুরুতর আহত হয়ে পড়ে সে। পরে স্থানীয়রা পারভেজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিট বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে নিয়ে আসে তার বন্ধু জিহাদ। এদিকে হাসপাতালে পৌছানোর আগেই পারভেজের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান। 


 

আরবি/জেডআর

Link copied!