× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৪:১০ পিএম

সরিষাবাড়ীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৪:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শুভ মিয়া (৬) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।

শনিবার (২১ জুন) রাত ৮ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে শুভ মিয়া শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে দোকান থেকে চিপস কিনতে যায়। চিপস কিনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু ময়মনসিংহ নেওয়ার পথে ভাটারা এলাকায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Link copied!