× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:১০ পিএম

অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:১০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে যশোর সদর উপজেলার রেল স্টেশন এবং বেনাপোল এলাকায় গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে যশোর বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

এর ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে যশোর রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ উপস্থিত থেকে ২০০ জন গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে প্রশংসা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!