ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী রিপন মাহমুদ।
সোমবার (২৯ ডিসেম্বর) চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ বলেন, ‘স্বৈরাচারী শাসন থেকে আমরা মুক্ত হয়েছি শুধুমাত্র জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হলে ভোটের মাধ্যমেই মানুষ তাদের গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করতে পারবে, সরকারি সেবা প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা হবে এবং সাম্যের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘এ জন্য সরকারকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি।’


