× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:২৪ এএম

স্বামীর নির্যাতনে নারী আইনজীবী হাসপাতালে

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:২৪ এএম

আহত অনিকা সরকার। ছবি : রূপালী বাংলাদেশ

আহত অনিকা সরকার। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে স্বামীর নির্যাতনের নারী আইনজীবী অনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার পুলেরহাটে ভাড়া বাড়িতে তাকে মারধরের ঘটনা ঘটে। ৯৯৯ -এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের লিয়াকত আলীর ছেলের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল আজিজ সরকারের মেয়ে আনিকা সরকারের ফেসবুকে পরিচয় হয়। এরপর তারা বিয়ে করেন। বর্তমানে তারা যশোর সদরের পুলেরহাটের একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। 

বিয়ের কয়েক মাস পার হতেই আনিকা জানতে পারেন আসাদুজ্জামান একজন মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই সংসারে অশান্তি করতে থাকে। আনিকাকে মারধরও করা হতো। 

আইনজীবী আনিকা সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাটাকাটির একপর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। দুইজন পুলিশ সদস্য তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। 

হাসপাতালের জরুরি বিভাগের ডা. রাহুল ঘোষ জানান, আনিকা সরকারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, যশোর জজ আদালতের আইনজীবী আনিকা সরকারকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তার স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!