× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৩ পিএম

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৩ পিএম

অস্ত্রসহ আটক সাকিব হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

অস্ত্রসহ আটক সাকিব হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টার ও যশোর র্যাবের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযানকালে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে সাকিব হোসেনকে (২৮) আটক করা হয়।

আটক সাকিব হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আব্দুল্লাহ জানান, সাকিব একটি সিএন্ডএফ এজেন্টে চাকরি করেন। গত শুক্রবার চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে থাকার সময় ভোরে র‍্যাব-৬ এর সদস্যরা তার বাড়ি ঘিরে ফেলে এবং বিছানার নিচ থেকে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করে। 

তিনি আরও বলেন, এর আগে সাকিবের বিরুদ্ধে কোনো মামলা কিংবা অস্ত্র বা ভারতীয় চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কথা তারা জানতেন না।

বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Link copied!