× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিল্লাল হোসেন, যশোর

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:০৫ পিএম

মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়তে ধানের শীষে ভোট দিন : অমিত 

বিল্লাল হোসেন, যশোর

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমার প্রধান দায়িত্ব হলো দলমত নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য দরকার আপনাদের সমর্থন ও ভালোবাসা। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত যশোর গড়তে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া ও সুজলপুর দাসপাড়ায় নির্বাচনি প্রচারণাকালে পথসভায় তিনি এসব কথা বলেন। 

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যশোরের মাটিতে কোনো অপরাধীর ঠাঁই নেই। অপরাধী বিএনপির রাজনীতি করলেও তাকে দল থেকে বের করে দেওয়া হবে। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কোনো বিবেচ্য বিষয় না। বিগত দিন ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। এসব বিভেদ দূর করা হবে। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো যশোরকে নতুনভাবে গড়তে চাই। আগামীতে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে এই যশোরের মাটিতে দাঁড়ানোর সুযোগ পাবে না।

অমিত বলেন, আমার পিতা প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম যশোরে উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত। তিনি মানুষের শান্তি প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম করতেন। আমার পিতার মতো আমিও আপনাদের পাশে থাকতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে যশোরের প্রতিটি সেক্টরে উন্নয়ন করা হবে।

পথসভায় তার সাথে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!