ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধানের শীষের পক্ষে জনগণের ঢল নেমেছে : সাবিরা সুলতানা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৪৬ পিএম
দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচার করেছেন যশোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা। ছবি : রূপালী বাংলাদেশ

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা (মুন্নি) উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচার করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) যশোরের চৌগাছা উপজেলা বাজার এলাকা ঘুরে তিনি তার প্রচারণার কার্যক্রম চালান। 

প্রচার কার্যক্রমের সময় সাংবাদিকদের সাবিরা সুলতানা বলেন, ধানের শীষের পক্ষে জনগণের ঢল নেমেছে রাস্তায়। বিএনপির গণজোয়ার শুরু হয়ে গেছে। মানুষ দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল।

গণসংযোগকালে তিনি চৌগাছা বাজারের প্রতিটি সড়ক, দোকানসহ  বিভিন্ন স্থানে যান। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও নারীরা গণসংযোগে অংশ নেন।

এ সময় সাবিরা সুলতানা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষকে যেন দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়। তার জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে দল। নারীর ক্ষমতায়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে।  তিনি আরও বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে, ক্ষমতায় গেলে তা রক্ষা করবে।

বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, দীর্ঘ বছর পর যশোর-২ আসনের জনগণ তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দেবে। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।