× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:৩৬ পিএম

বরযাত্রীর বাস খাদে, বাবা-মেয়েসহ আহত ১২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:৩৬ পিএম

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : রূপালী বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় বরযাত্রীর বাস খাদে পড়ে বাবা-মেয়েসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার টেঙ্গুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী ‘নয়ন ট্রাভেলস’ বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৩১২৫) যশোরের অভয়নগরের শংকরপাশা গ্রামের উদ্দেশে ফিরছিল।

সকাল পৌনে ৭টার দিকে বাসটি চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেল পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে আবাদি জমিতে পড়ে।

দুর্ঘটনায় ১২ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের শ্যামল সরকারের ছেলে সুদীপ্ত সরকার (১৭), অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত শৈলেন রায়ের ছেলে নিমাই রায় (৮০), গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে আপন বিশ্বাস (২৬), সুভাষ দাসের ছেলে বিকাশ (৪০), বিকাশের মেয়ে শ্রাবণী (১৮), প্রীতি (১৬), বলরাম সিংহের ছেলে নয়ন সিংহ (২৬), বৈদ্যনাথের ছেলে সাধন কুমার (৫০), ষষ্ঠী বিশ্বাসের ছেলে গৌর বিশ্বাস (৪৫), মিলনের স্ত্রী চন্দ্রা (২২), অনাথ হাজরার স্ত্রী পারুল হাজরা (৪৮) ও মাগুরা সদর উপজেলার সতীজিৎপুর গ্রামের মনোজিৎ অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (১৮)।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহতদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!