হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে চালু হচ্ছে ফ্রি শাটল সার্ভিস। আগামীকাল বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।
বিমানবন্দরের ক্যানোপির সামনে আগামীকাল সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। তিনি ফ্রি শাটল সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে বেবিচক।
বিমানবন্দরসংশ্লিষ্টদের আশা, নতুন এ ফ্রি শাটল সার্ভিস চালুর মাধ্যমে যাত্রীদের চলাচল আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন