× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিল্লাল হোসেন, যশোর

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৭ পিএম

প্রথমবারের মতো সন্তানকে কোলে নিলেন সাদ্দাম, জীবিত নয় মৃত

বিল্লাল হোসেন, যশোর

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম ৫ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন কানিজ সুবর্ণা স্বর্ণালীকে। তাদের দাম্পত্য জীবনে ৯ মাস আগে জন্ম নেয় সেহজাদ হোসেন নাজিফ। জন্মের পর থেকে সন্তানকে কোলে নিত পারেননি সাদ্দাম। কারণ গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে রয়েছেন কারাগারে। স্বামীকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে স্বর্ণালী ও শিশু সন্তান নাজিফের জীবন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে স্ত্রী-সন্তানের নিথর দেহ শেষবারের মতো ছুঁয়ে দেখলেন সাদ্দাম। একমাত্র সন্তানের লাশ বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন।

স্বর্ণালীর ভাই শুভ হাওলাদার জানান, আমার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে অবহিত করার পর জানানো হয়, সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দি। এ বিষয়ে যশোর জেলা প্রশাসনের অনুমোদন নিতে হবে। সময় স্বল্পতার কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, শেষবারের মতো জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানো হবে সাদ্দামকে। এরপর যশোর কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করে শনিবার সন্ধ্যায় স্বর্ণালী ও নাজিফের লাশ নিয়ে যাওয়া হয়।

সাদ্দামের স্বজনরা জানান, হাসিখুশি একটি পরিবার মুহূর্তেই শেষ হয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর। একমাত্র সন্তানকে জীবিত কোলে নিতে না পারার মতো দুঃখ আর নেই। জন্মের প্রথমবার কোলে নিলেন তা-ও মৃত অবস্থায়। সেই সাথে স্ত্রীকে হারানোর বেদনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলগেটে স্ত্রী-সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। শেষবারের মতো ভালোবেসে বিয়ে করা স্ত্রীর নিথর দেহে হাত বুলিয়ে শিশু সন্তানের লাশ বুকে জড়িয়ে নেন। এ সময় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কিছু সময় পর হুইসেল বাঁজিয়ে কারাগার থেকে বের হয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হয় লাশবাহী অ্যাম্বুলেন্সটি।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, সাদ্দাম গত ১৫ ডিসেম্বর থেকে যশোর কারাগারে রয়েছেন। আইনকানুন মেনে তাকে স্ত্রী-সন্তানের মরদেহ দেখানোর পরে সাদ্দামকে নিজের ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে 'আত্মহত্যা' করেন কানিজ সুর্বণা স্বর্ণালীর লাশ উদ্ধার করা হয়। তারা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!