× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:২৭ পিএম

যশোর-২ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ 

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:২৭ পিএম

বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা। ছবি : রূপালী বাংলাদেশ

যশোর নির্বাচনি প্রচারে নিয়ম ভেঙে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যশোর জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা দেখেন যে, সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারে প্রচুর পরিমাণে রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। 

বর্তমান নির্বাচনি আইন অনুযায়ী, প্রচারে রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। যা সংসদ নির্বাচনে রাজনীতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা-২০২৫ এর ৭ (গ) (ঙ) বিধির লঙ্ঘন হয়েছে। 

চিঠিতে আগামীকাল বিকেল ৩টার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত কমিটির কার্যালয়ে প্রার্থী কিংবা তার প্রতিনিধিকে হাজির হয়ে সশরীরে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা সাংবাদিকদের জানান, রঙিন পোস্টার ও ব্যানারগুলো অনেক আগের। কর্মী-সমর্থকরা ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় নিজ নিজ উদ্যোগে টাঙিয়ে ছিল। নির্বাচন কমিশন যখন এসব পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছিল, তখন নেতাকর্মীদের আমি সরানোর নির্দেশনা দিয়েছিলাম। যেগুলো রয়ে গেছে সেগুলো আমার জানার বাইরে। 

রূপালী বাংলাদেশ

Link copied!