যশোরের শার্শায় মধ্যরাতে এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় এক জামায়াত নেতাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। অভিযুক্ত জামায়াত নেতা সাব্বির হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সক্রিয় নেতা। তিনি বাগআঁচড়া ২ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া ২ নম্বর ওয়ার্ডের বাগআঁচড়া গ্রামে। ভিকটিম নারীর শয়নকক্ষে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রী ভিকটিম নারীর বাড়িতে যাতায়াত করতেন। গভীর রাতে তিনি শয়নকক্ষে প্রবেশ করে দীর্ঘ সময় দরজা বন্ধ করে অবস্থান করেন।
পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হলে কয়েকজন মিলে শয়নকক্ষের ভেতরে প্রবেশ করলে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।
বাগআঁচড়া ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, সাব্বির হোসেন জামায়াতের সক্রিয় নেতা নন; তিনি কেবল একজন কর্মী। নির্বাচনের সময় একটি মহল এ ঘটনা নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ভিকটিম নারী তার পিতার বাড়িতে অবস্থান করছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন