× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৬:২৩ এএম

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পেয়ারাবাগান কেটে সাবাড়

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৬:২৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একটি পেয়ারা বাগানের গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ভুক্তভোগী পিন্টু মিয়া (৩৭) চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পিন্টু মিয়া অভিযোগে উল্লেখ করেছেন, তার বাবা ও চাচা মোফাজ্জেল হোসেনের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগবণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমস্যা সমাধান সম্ভব হয়নি।

ভুক্তভোগী জানান, তিনি চৌগাছা থানাধীন আরাজী সুলতানপুর মৌজায় আর কে ইটভাটা সংলগ্ন ১০ কাঠা জমিতে পেয়ারা চাষ করছিলেন। বিরোধের জেরে ১২ মার্চ সকালে মোফাজ্জেল হোসেন তার চাষকৃত পেয়ারা গাছ কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছেন।

দেবীপুর গ্রামের ইকবাল হোসেন (৩০) ও রবিউল ইসলাম (৬৫)সহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি এই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী ছিলেন।

পিন্টু মিয়া অভিযোগ করেছেন, বিবাদী উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় যেকোনো সময় তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করতে পারেন। এতে বাধা দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!