× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১০:০১ এএম

যশোরে চালককে খুন করে রিকশা ছিনতাই 

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১০:০১ এএম

রিকশাচালক আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

রিকশাচালক আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে এক চালক খুন হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে সদর উপজেলার রামনগরের ভাটপাড়ার প্রাইম ব্রিকসের (ইটভাটা) পাশে এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। 

জানা গেছে, আলমগীর হোসেন পেশায় একজন রিকশাচালক। তিনি পরিবার নিয়ে ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খুন হন তিনি। 

স্থানীয় পথচারী গোলাম রাব্বি জানান, রাত পৌনে ৮টার দিকে ভাটপাড়ার প্রাইম ইটভাটার অদূরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আলমগীর। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. বিচিত্র মল্লিক জানান, আলমগীরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহতের স্বজনরা জানান, আলমগীরকে হত্যার খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। কি কারণে তাকে হত্যা করেছে তা জানতে পারেনি।  

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান জানান, যাত্রী বেশি দুর্বৃত্তরা আলমগীরকে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!