× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:১১ পিএম

কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে প্রায় ২৯ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে টাস্কফোর্সের একটি দল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডুর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে টাস্কফোর্স অভিযান চালায়।

এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের (কুরিয়ার সার্ভিস) একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি করে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চকলেট, ফেসওয়াশ, চুলের তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা শাওয়ার জেল, গ্লো অ্যান্ড লাভলি ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েভ কন্ডিশনার, হারবাল লাইফ নিউট্রিশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

টাস্কফোর্সের পরিচালক ও শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের একটি কুরিয়ার ট্রাক তল্লাশি করে এসব অবৈধ পণ্য আটক করা হয়েছে।

জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। জব্দ করা পণ্য বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!