× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১১:৩৭ পিএম

ইজিবাইকের ধাক্কায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় সাজেদা বেগম (৪৮) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শহরের কপোতাক্ষ এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদা বেগম চৌগাছা পৌরসভার বিশ্বাসপাড়ার বজলুর রহমানের স্ত্রী। জানা গেছে, সাজেদা বেগম চৌগাছার একটি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী ছিলেন।

বুধবার সন্ধ্যায় তিনি ডিউটি শেষে স্বামীর সঙ্গে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় স্বামী তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোরে রেফার করেন। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সাজেদা বেগমের মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন চৌগাছা থানার উপপরিদর্শক রাজু আহমেদ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!