× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১১:৪৮ পিএম

যশোরে ভোজ্য তেল মজুদ করায় নওয়াব মিলসকে জরিমানা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১১:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করায় যশোর শহরের নীলগঞ্জ এলাকার মেসার্স নওয়াব মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় মিলটিতে ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন, পাম ও সুপার তেল মজুদের প্রমাণ মেলে, যার বাজারমূল্য ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেল মজুদের পাশাপাশি নওয়াব মিলসে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণও পাওয়া গেছে। এসব অপরাধে মিলের মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে মজুদ করা ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন তেল, ১৮ হাজার ৩৬০ লিটার পাম অয়েল ও ৪ হাজার ১৬০ লিটার সুপার তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দিয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!