× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:২৮ পিএম

ধানখেতে পড়ে ছিল বজ্রপাতে নিহত কৃষকের মরদেহ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় আবু তাহের (৪৫) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটলেও মাগরিবের নামাজের পর গ্রামের জনৈক মাসুমের ধানখেতের আইল (সিমানা) থেকে লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধানের খেতে কাজের উদ্দেশ্যে মাঠে যান কৃষক আবু তাহের। এর কিছুক্ষণ পর থেকেই আবহাওয়া খারাপ হয় এবং বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতে থাকে। এক দেড় ঘণ্টা আবহাওয়া খারাপ থাকার পর আবার স্বাভাবিক হয়ে যায়। তবে সন্ধ্যা পর্যন্ত কৃষক আবু তাহের বাড়িতে না ফিরলে স্বজনরা খুঁজতে খুঁজতে গ্রামের মাসুমের ধানখেতের আইলে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে। স্বজনরা ধারণা করছেন- বজ্রপাতসহ ঝড়বৃষ্টির সময় দুপুরেই তিনি বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৯টায় স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতির জন্য চৌগাছা থানায় অবস্থান করছিলেন। 

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!