× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৮:১৯ পিএম

যশোর কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোর কেন্দ্রীয় কারাগারে বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কারাগার থেকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আক্তারুজ্জামান নড়াইল সদর উপজেলার ভোয়াখালি গ্রামের লাল মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আক্তারুজ্জামানের বুকে ব্যথা শুরু হয়। কারারক্ষীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মরদেহ মর্গে পাঠানো হয়। তার কয়েদি নম্বর ছিল ৯২৪৫/এ।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আক্তার জানান, বাবুল ওরফে আক্তারুজ্জামানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহমেদ জানান, বাবুল ওরফে আক্তারুজ্জামান দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে তিনি যশোর কারাগারে ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!