যশোরের শার্শা উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৩ মে) বিকেলে উপজেলার ধান্যতাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহান আলী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের মৃত হজরত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে জাহান আলী ধান্যতাড়া এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জাহান আলীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬টি মাদক মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন