× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:৫১ এএম

পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা করায় শিক্ষকসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:৫১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।

আটকরা হলেন- বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন। তাদের শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বলেন, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে। অহনা ঝিকরগাছার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের নির্দেশে ওই প্রতিষ্ঠানের আয়া ফাতেমা খাতুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার পর গোপনে তার মেয়ের উত্তরপত্র ঠিক করে দেওয়ার চেষ্টা করেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শার্শা উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।

একাডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত আড়াইটার দিকে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলেও জানান তিনি।

শার্শা থানার ওসি মারুফ হাসান বলেন, এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আটক দুজনকে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!