× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:০৭ পিএম

ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ট্রাক, চালক নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় মনোয়ার হোসেন (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী (হেলপার) রায়হান (২৯) আহত হয়েছেন। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রোববার (১০ মে) দুপুরে উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন (৩৫)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়পুরের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

আহত হেলপার রায়হান হোসেন (২৯) অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের কয়লাবাহী ট্রাকটি ভাঙ্গাগেট মশরহাটীর আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনের রেললাইন পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন ওই ট্রাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ট্রাকটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ট্রাকচালক মনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের হেলপার রায়হানকে অচেতন অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার হতাহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!