× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:১১ পিএম

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহিন হোসেন (৩৫) ও তোফাজ্জেল হোসেন (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে শার্শা উপজেলার গিলাপোল বাজারের কাছে কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার।

নিহতরা হলেন, শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, সোমবার সকালে শাহিন হোসেন নিজের খেতের কাঁচামরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন।

পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সামনাসামনি ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন। দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!