× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:২৫ পিএম

হাদির উপজেলায় ব্লকেড কর্মসূচি থেকে ৬ দফা ঘোষণা, হুঁশিয়ারি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:২৫ পিএম

নলছিটিতে ব্লকেড কর্মসূচি পালিত। ছবি- রূপালী বাংলাদেশ

নলছিটিতে ব্লকেড কর্মসূচি পালিত। ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা চার ঘণ্টা ব্লকেড কর্মসূচি পালন করেন। পরে ৬ দফা দাবি ঘোষণা করে মিছিল প্রত্যাহার করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করলে দক্ষিণাঞ্চলে পুনরায় কঠোর ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরবর্তী কর্মসূচিতে সড়কপথের পাশাপাশি নদীপথও অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষিত ৬ দফা দাবি:

১. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অন্যথায় দক্ষিণাঞ্চলে পুনরায় সর্বাত্মক ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।
২. একই সময়ের মধ্যে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে।
৩. নলছিটি উপজেলার জিরো পয়েন্টকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ নামে নামকরণ করতে হবে।
৪. স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

৫. ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী, ভারত সরকার যদি শহীদ হাদির হত্যার সাথে জড়িতদের ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
৬. উপরিউক্ত দাবি অমান্য করে ভারত যদি যুক্তির অবমাননা করে, তাহলে ভারত-বাংলাদেশের সকল ধরনের চুক্তি বাতিল করতে হবে এবং ভারতের সঙ্গে কোনো সুসম্পর্ক বজায় রাখা হবে না।

বক্তারা জানান, শহীদ ওসমান হাদির রক্তের বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Link copied!