ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৪১ এএম
স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক। ছবি : রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, দেশি অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।

আটকরা হলেন—উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের গিয়াস মল্লিক (৩৫), একই এলাকার সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশি অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।