× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩৬ পিএম

নির্বাচন-পরবর্তী সহিংসতা

ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ২

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে পৃথক হামলার অভিযোগ উঠেছে। কাঠালিয়ায় জামায়াত কর্মী ও সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই নারী আহত হয়েছেন।

পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে কাঠালিয়া থানাধীন পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা বাজার এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

জামায়াত কর্মী মো. জহিরুল ইসলাম দুলাল ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় উপজেলা পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে। ছাত্রদল নেতা জনি হাওলাদারসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে জামায়াত সমর্থন ও দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দুলালের বসতঘর ও ওষুধের দোকানে হামলা চালায়। দোকানের শাটার ভাঙচুর এবং ক্যাশবাক্স থেকে ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

বাধা দিতে গেলে দুলালের স্ত্রী রানী আক্তারকে মারধর করা হয়। একই সময় কামাল জমাদ্দারের বাড়িতে হামলায় তার স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হন।

এছাড়া রিপন জমাদ্দারের বাড়িতে ভাঙচুর, ফ্রিজ ও বিদ্যুৎ মিটার ক্ষতিগ্রস্ত করা এবং হারুন অর রশিদের বাড়িতে হামলা ও খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। পাটিখালঘাটা বাজারের একটি ফার্মেসি ও চায়ের দোকানেও হামলার কথা উল্লেখ করা হয়েছে। ইউনিয়ন জামায়াত অফিসেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

ঘটনার পর পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এর মধ্যেই রাজাপুর উপজেলায় পৃথক একটি হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২ নম্বর শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে নির্বাচনের আগে জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় আসাদ নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে তাকে ‘জামায়াত ট্যাগ’ লাগিয়ে এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত আসাদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। অনেক নেতাকর্মী পলাতক আছেন এবং বাড়িতে আসতে পারছেন না। ভোট গ্রহণ সুন্দর ও সুষ্ঠু পরিবেশে হলেও ভোট গণনায় কারচুপি হয়েছে। কাঠালিয়া ও রাজাপুরের ঘটনাগুলো একই ধারার অংশ। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

নবনির্বাচিত ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, আমাদের প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগের সত্যতা পাওয়ায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনায় জড়ালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

রাজাপুর থানার পক্ষ থেকে হাতুড়ি-পেটার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!