× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:০২ পিএম

মোটরসাইকেলের পেছনে ট্রলির ধাক্কা, নারী নিহত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:০২ পিএম

নিহত লিমা আক্তার।    ছবি- রূপালী বাংলাদেশ

নিহত লিমা আক্তার। ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার লক্ষণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের রাজু মল্লিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমা আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে একটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!