× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২৪ এএম

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২৪ এএম

কোটচাঁদপুর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

কোটচাঁদপুর মডেল থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবেল হোসেন (৪০) নামে এক যুবক। তিনি উপজেলার বড় বামনদহ মণ্ডলপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মহত্যাকারী রুবেল স্থানীয় একটি ক্লিনিক ও নার্সিং হোমে নাইটগার্ড হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি রিকশা চালাতেন। তার স্ত্রী মর্জিনা খাতুন ওই ক্লিনিকে আয়া পদে চাকরি করেন।

নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, প্রতিদিনের মতো সকালে খাবার খেয়ে তিনি ক্লিনিকে চলে যান। হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে খবর পান, তার স্বামী আত্মহত্যা করেছেন।

কেন তিনি আত্মহত্যা করেছেন—এ বিষয়ে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে পায়ের শিরার সমস্যায় ভুগছিলেন। অনেক জায়গায় ডাক্তার ও কবিরাজ দেখানো হলেও তেমন কোনো ফল পাওয়া যায়নি।

গত রাতেও পায়ের যন্ত্রণায় তিনি সারারাত ঘুমাতে পারেননি। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) খোন্দকার এনায়েত হোসেন জানান, রুবেল নামে একজন আত্মহত্যা করেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয়ভাবে জানা গেছে, তিনি নেশাগ্রস্ত ছিলেন। সে কারণে মরদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!