× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৬ এএম

স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৬ এএম

স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক। ছবি : রূপালী বাংলাদেশ

স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে।

জীবননগর-গোয়ালপাড়া মহাসড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বেণীপুর বিওপির একটি বিশেষ টহল দল নিয়ে গোয়ালপাড়া জাকা মোল্লার ইটভাটার পাশে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেল আরোহী মাহাবুল হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৪৯.৪৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোনসহ মোট ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

আটক আসামিকে জব্দ করা মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!