× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:২০ এএম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, তিন যুবক আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:২০ এএম

তিন যুবক আটক। ছবি : রূপালী বাংলাদেশ

তিন যুবক আটক। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন যুবককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কাশিপুর-মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ট্রেন থামিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে আটক তিন যুবককে ট্রেনে থাকা জিআরপি (রেলওয়ে পুলিশ) সদস্যরা খুলনা রেলস্টেশনে নিয়ে গেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক যুবকদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আটক যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!