× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৪৫ এএম

নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করা হবে : রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৪৫ এএম

বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খান। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খান। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার গাজীর বাজার স্কুল মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এ নির্বাচনি সমাবেশের আয়োজন করে কোলা ইউনিয়ন বিএনপি।

সমাবেশে রাশেদ খান বলেন, ‘৫ আগস্টের পর আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। জামাল ইউনিয়নে কারা জোড়া খুন করেছে, আপনারা সবাই জানেন। খুনের বিচার করা হবে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা গণঅভ্যুত্থান করে বিজয় লাভ করেছি। আমরা কারো হুমকিতে ভয় পায় না। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে কালীগঞ্জ উপজেলাকে মডেল করে গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করব। এখানে কোনো রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে।’ সনাতন ধর্মের মানুষদের উদ্দেশে রাশেদ বলেন, ‘আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন।’

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে বলেন, ‘ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে চাই।’

কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা ও বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতারা। 

সমাবেশে শেষে একটি বিশাল মিছিল গাজীর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। 

Link copied!