ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, সরকারের সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সকাল সাড়ে ৭টায় তার নিজ ভোটকেন্দ্র বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি শৈলকুপা উপজেলার সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।
তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে—ইনশাআল্লাহ। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শৈলকুপা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


