× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:১৭ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:১৭ পিএম

আহতরা। ছবি : রূপালী বাংলাদেশ

আহতরা। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার  (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বগুড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা। এ ছাড়া আহত হয়েছেন আবু কালাম (৬০), সালামত শেখ (৫০) ও আকলিমা খাতুন (৫০)সহ আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শৈলকুপা থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পুনরায় উত্তেজনা ছড়াতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Link copied!