× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:২৫ পিএম

শৈলকুপায় আইনমন্ত্রীর গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতির বার্তা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:২৫ পিএম

আইনমন্ত্রীকে গণসংবর্ধনা। ছবি : রূপালী বাংলাদেশ

আইনমন্ত্রীকে গণসংবর্ধনা। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শৈলকুপা সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

হুমায়ুন বাবর ফিরোজের সঞ্চালনায় এবং সংবর্ধনা আহ্বায়ক কমিটি ও সাবেক পৌর মেয়র খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল ইসলাম জোয়ার্দার, পৌর বিএনপি নেতা তৈয়বুর রহমান, সাবেক পৌর মেয়র খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, শৈলকুপায় আসতে তার কিছুটা দেরি হয়েছে—এ জন্য তিনি এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘মন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার এলাকায় এসে আমি মায়ের পায়ে সালাম করেছি, বাবার কবর জিয়ারত করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি ও মন্ত্রী বানিয়েছেন—আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।’

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘ঈদের পরপরই ইনশাআল্লাহ এলাকায় উন্নয়ন কাজ শুরু হবে। আপনারা অগ্রাধিকারভিত্তিতে একটি তালিকা তৈরি করুন। ধাপে ধাপে সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। প্রতিটি কাজ হবে স্বচ্ছভাবে, জনগণের জবাবদিহিতার মাধ্যমে।’

দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘আগে কাজ শুরু করতে গিয়ে পার্সেন্টেজের নামে অনিয়মের কথা শুনেছি। আমি পরিষ্কার করে বলতে চাই—এখন থেকে এসব বন্ধ। আমার সঙ্গে এমন রাজনীতি চলবে না।’

সামাজিক সম্প্রীতির বিষয়েও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, ‘হিন্দু বা অন্যান্য অমুসলিম যাদের সংখ্যালঘু বলা হয়—তাদের ওপর কোনো ধরনের অনিয়ম বা নির্যাতন বরদাশত করা হবে না। সবাই এই দেশের নাগরিক, সবার সমান অধিকার রয়েছে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে।’

শেষে তিনি বলেন, ‘দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শুধু শৈলকুপা নয়, পুরো ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।’ অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!