× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১২:৪২ পিএম

ঝিনাইদহে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১২:৪২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতরের দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

দুর্ঘটনা দুটি শনিবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার নগরবাথান বাজার ও মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে ঘটে।

নিহতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাগআচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল গফুর এবং মহেশপুর উপজেলার ভাবদিয়া গাড়াপোতা গ্রামের আবুল কাশেমের ছেলে রনি হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালবেলা ঈদের নামাজের পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন স্কুলছাত্র আব্দুল গফুর। দুপুরের পর তারা নসিমন গাড়িতে করে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে নগরবাথান বাজারে পৌঁছালে নসিমন গাড়ি থেকে সড়কের উপর ছিটকে পড়ে আব্দুল গফুর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, মহেশপুরের রনি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। কেশবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে এবং পরে যশোর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দু’টি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং মহেশপুর থানার ওসি মেহেদী হাসান।

Link copied!