× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:০৮ পিএম

শৈলকুপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক স্বর্ণ ব্যবসায়ী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা শহরে বিশেষ অভিযান চালিয়ে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা শহরের থানা রোডের সরকার জেন্টস কালেকশন মার্কেটে অবস্থিত সোনার তরী জুয়েলার্সে অভিযান চালিয়ে শ্রী সঞ্জিত কর্মকার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শৈলকুপার কবিরপুর মৃত সমর কর্মকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সঞ্জিত কর্মকারের দোকানের ভেতর থেকে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৭৯০ টাকা নগদ জব্দ করা হয়।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!