× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:০২ পিএম

বিরল শারীরিক ত্রুটিযুক্ত নবজাতকের জন্ম, একদিনেই মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাই উপজেলায় এক বিরল শারীরিক ত্রুটিযুক্ত নবজাতকের জন্ম হয়েছে। জন্মের মাত্র একদিন পর শিশুটি মারা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুঃখজনকভাবে, একই মায়ের গর্ভে এর আগেও একই ধরনের শিশুর জন্ম হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে কালাই উপজেলার নুনুজ গ্রামের বাবুল হোসেনের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়িতেই স্বাভাবিকভাবে প্রসব সম্পন্ন হয়। জন্মের পরপরই নবজাতকের শারীরিক গঠনে গুরুতর অস্বাভাবিকতা ধরা পড়ে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে জন্মের একদিন পর, অর্থাৎ শনিবার (২৭ ডিসেম্বর) শিশুটি মারা যায়।

নবজাতকের বাবা বাবুল হোসেন বলেন, ‘কয়েক বছর আগে আমার স্ত্রীর গর্ভে একই ধরনের শারীরিক ত্রুটিযুক্ত একটি সন্তানের জন্ম হয়েছিল, যা একদিন বেঁচে ছিল। এরপর আমাদের একটি সুস্থ কন্যাসন্তান জন্ম নেয়। তার তিন বছর পর আবারও একই ধরনের সমস্যায় আক্রান্ত শিশু জন্ম নিয়েছে।’

চিকিৎসকদের মতে, জেনেটিক ত্রুটি, গর্ভকালীন স্বাস্থ্যঝুঁকি বা নিয়মিত চিকিৎসা পরীক্ষা না করানোর কারণে এমন ঘটনা ঘটতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গর্ভধারণের আগে এবং গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে এ ধরনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ভবিষ্যতে গর্ভকালীন স্বাস্থ্য সেবার প্রতি সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!