× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৭ পিএম

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২০ ব্যাটালিয়ন বিজিবি। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে সিরাপ জব্দের ঘটনা ঘটেছে এর আগের রাতেই, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জয়পুরহাট সদর মসজিদসংলগ্ন রেলওয়ে সড়ক পাশে একটি মার্কেটের গোডাউনে।

বিজিবি জানায়, ওই গোডাউনে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশে একটি বিশেষ টহল দল গোডাউনটি তল্লাশি করে।

তল্লাশিকালে বিএসটিআই অনুমোদনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত সিরাপের মধ্যে রয়েছে একেএল-ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রকিউআর ৩ জিআর বিষের ১০টি ব্র্যান্ড। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলকে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য অনুরোধ করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!