× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:২৮ পিএম

নাশকতা মামলায় কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:২৮ পিএম

গ্রেপ্তার তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল। ছবি : রূপালী বাংলাদেশ

নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক, কালাই পৌরসভার সাবেক মেয়র ও কালাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে কালাই পৌরশহরের থানাপাড়া (কৃষি ব্যাংকপাড়া) এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জয়পুরহাট শহরের একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার আসামি ছিলেন বেলাল। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Link copied!