× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:০৭ পিএম

কালাইয়ে মহিলা জামায়াতে ইসলামীর গণমিছিল

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:০৭ পিএম

মহিলা জামায়াতে ইসলামীর গণমিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

মহিলা জামায়াতে ইসলামীর গণমিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালাই উপজেলা শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাচশিরা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহিলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

গণমিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। এ সময় তারা নৈতিক সমাজ গঠন, নারীর অধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই আসনের নারীর ক্ষমতায়নে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কাজ করব। সমাজে ন্যায়নীতি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় মহিলা জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!