× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:২৬ পিএম

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা ইয়াছিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:২৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ছবি : রূপালী বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি মরহুম গমতুল্লাহ মন্ডলের ছেলে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের নিজ বাড়ির সামনে তার মরদেহে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী বার্ধক্যজনিত কারণে রোববার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মরহুম ইয়াছিন আলী স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।

Link copied!