× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৩০ এএম

গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৩০ এএম

জয়পুরহাট সদর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাট সদর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাসুদ রানা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হাবু কামারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান। নিহত মাসুদ রানা জয়পুরহাট পৌর শহরের রূপনগর মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে।

ওসি আনিছুর রহমান জানান, মাসুদ রানা তার বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে ফিরছিলেন। এ সময় সদর উপজেলার হাবু কামারের মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!