একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী, এরপর শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, প্রধান যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।
এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাসৈনিকদের শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন