× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:৪৪ পিএম

জয়পুরহাটে সংস্কারের আড়ালে মাটি বিক্রি, ছাত্রদল নেতাকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:৪৪ পিএম

পুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

পুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দুই মাস ধরে সরকারি ওই পুকুরটি সংস্কারের কথা বলে মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিলেন ছাত্রদল নেতা নাজেবুর রহমান সুইট। এর আগে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুরটির খননকাজ বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান। সে সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ব্যাটারিও জব্দ করা হয়েছিল। কিন্তু সরকারি সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই ছাত্রদল নেতা দীর্ঘদিন ধরে মাটি বিক্রি অব্যাহত রাখেন।

স্থানীয়রা জানান, পুকুর খনন করে মাটি বিক্রির কারণে একদিকে যেমন পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, অন্যদিকে মাটি বহনকারী ভারী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার রাস্তাঘাটও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই এসব রাস্তায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, অবৈধভাবে সরকারি পুকুরে মাটি কাটা ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে ওই পুকুরে মাটি কাটা ও বিক্রি থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!