ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাঁচবিবিতে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮নং আওলাই ইউনিয়ন শাখার আয়োজনে জাতাইর পাগলাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির নুর হোসেন আকন্দ বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা সদস্য ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তারসহ জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।