× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:৪০ পিএম

জয়পুরহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মেরি গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:৪০ পিএম

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাই উপজেলায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কালাই পৌরসভার আওড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মিস মেরিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘জয়পুরহাট জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের দিকনির্দেশনায় ডিবি ও কালাই থানা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রাথমিক প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মিস মেরী দীর্ঘদিন ধরে কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Link copied!