× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:৩৫ পিএম

পাঁচবিবিতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:৩৫ পিএম

নিহত রাহুল মিয়া। ছবি:  রূপালী বাংলাদেশ

নিহত রাহুল মিয়া। ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রাহুল মিয়া (২১) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের কালি মন্দির সংলগ্ন সড়কে দূর্ঘটনা ঘটে। নিহত রাহুল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাহুল বাগজানা বাজার থেকে মোটরসাইকেলযোগে আটাপাড়া যাওয়ার পথে উত্তর কৃষ্ণপুর কালী মন্দিরের সামনে পৌছালে হিলির দিক থেকে আসা মাছের পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নং ১৯-৫৮৮০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাহুল পাকা রাস্তার উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার (ওসি) ইমায়েদুল জাহেদী এই দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!